শিরোনাম

ধর্মপাশায় ৪৩ জন নবীন হাফেজদের সংবর্ধনা

প্রকাশিত: ৬:২৬ অপরাহ্ণ, মার্চ ৭, ২০২৬

ধর্মপাশায় ৪৩ জন নবীন হাফেজদের সংবর্ধনা

সেলিম আহম্মেদ,ধর্মপাশা :  সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার ৯টি মাদ্রাসার ৪৩ জন নবীন হাফেজদের সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭মার্চ) সকাল ১০টার আশরাফুল উলুম হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করেন তাকরীমুল হুফ্ফাজ ফাউন্ডেশন।

এতে উদ্বোধনী বক্তব্য রাখেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সালেহ আহমদ। হাফেজ মাওলানা হুজ্জাতুল্লাহ নাঈমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাওলানা আমিনুল ইসলাম।
‎মাওলানা মাহমুদুল হাসান মওদুদ এর  এতে সঞ্চালনায় বক্তব্য রাখেন, হেফাজতে ইসলামের সভাপতি মাওলানা মুফতি হাবিবুর রহমান কাসেমী, তাকরীমুল হুফ্ফাজ ফাউন্ডেশনের সদস্য গোলাম জিলানী, মাওলানা মুখলেসুর রহমান, মাওলানা আনোয়ার হোসেন আজাদী,
মাওলানা মুফতি মোল্লা মাহমুদ, মাওলানা মুফতি জুনাইদ আহমদ, সহকারী জেনারেল ম্যানেজার, ধর্মপাশা সাবজোনাল, নেত্রকোনা পল্লী বিদুৎ সমিতির কর্মকর্তা মো. হাফিজুর রহমান। এতে উপস্থিত ধর্মপাশা প্রেসক্লাবের সভাপতি সেলিম আহম্মেদ, সাংবাদিক গিয়াস উদ্দিন রানা প্রমুখ।পরে প্রত্যেককে পাগরী, জুব্বা, কেস্ট ও ৯টি মাদ্রাসায় জায়নামাজ দেওয়া হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ