শিরোনাম

জামালগঞ্জে হিউম্যান ওয়েলফেয়ার ট্রাস্টের  ফুড প্যাক বিতরণ

প্রকাশিত: ১:০৭ অপরাহ্ণ, মার্চ ১০, ২০২৬

জামালগঞ্জে হিউম্যান ওয়েলফেয়ার ট্রাস্টের  ফুড প্যাক বিতরণ
জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে সুনামগঞ্জের জামালগঞ্জে অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে রমজান ফুড প্যাক বিতরণ করেছে হিউম্যান ওয়েলফেয়ার ট্রাস্ট সামাজিক  সংগঠন। মঙ্গলবার সংগঠনটির উদ্যোগে উপজেলার   বেহেলী,সাচনা,উওর, ভীমখালী, ফেনারবাক,সদর  এই ছয়টি ইউনিয়নের অসহায়, হতদরিদ্র ও নিম্ন আয়ের ১৫০টি পরিবারের মধ্যে এসব ফুড প্যাক বিতরণ করা হয়। প্রতিটি প্যাকেটে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী দেওয়া হয়, যাতে রমজান মাসে দরিদ্র পরিবারগুলো কিছুটা স্বস্তি পায়।
ফুড প্যাক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলতাফুর রহমান। এ সময় সংগঠনের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, রমজান মাস সহমর্মিতা, দান-সদকা ও মানবতার শিক্ষা দেয়। সমাজের বিত্তবানদের উচিত এ সময় অসহায় মানুষের পাশে দাঁড়ানো। সেই লক্ষ্য থেকেই হিউম্যান ওয়েলফেয়ার ট্রাস্ট প্রতিবছরই বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।  ভবিষ্যতেও দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

এ সংক্রান্ত আরও সংবাদ