শিরোনাম

জামালগঞ্জের জাইমা মোসফিরাত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি লাভ

প্রকাশিত: ৬:৩৯ অপরাহ্ণ, জুলাই ২০, ২০২৬

জামালগঞ্জের জাইমা মোসফিরাত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি লাভ

জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি:

প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এর ফলাফলে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে জামালগঞ্জের মেধাবী শিক্ষার্থী জাইমা মোসফিরাত।

জাইমা মোসফিরাত জামালগঞ্জ উপজেলার চাইল্ড কেয়ার কিন্ডার গার্টেন থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে। বিদ্যালয়ে সে ক্লাস রোল-১-এর শিক্ষার্থী ছিল। বর্তমানে সে জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে অধ্যয়নরত। জাইমা মোসফিরাতের বাবা মোঃ জাবেদ জাহাঙ্গীর ব্যবসার সঙ্গে জড়িত। মা মোছাঃ তাছমিন নাহার লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তাদের স্থায়ী ঠিকানা জামালগঞ্জ উপজেলার নয়াহালট (বড়বাড়ি) গ্রামে। জাইমার শখ বই পড়া ও দাবা খেলা। তার এ সাফল্যে পরিবার, শিক্ষক ও এলাকাবাসী আনন্দ প্রকাশ করেছেন। ভবিষ্যতে আরও ভালো ফলাফল করে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন তার অভিভাবকরা।

এ সংক্রান্ত আরও সংবাদ