জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক সাধারণ সম্পাদক মো. নাজির আহম্মেদ নজির আছানপুর ও উমেদপুর গ্রামবাসীর সঙ্গে মতবিনিময় সভা করেছেন।
বৃহস্পতিবার বিকেলে সভায় সভাপতিত্ব করেন সাবেক ইউপি সদস্য জামাল হোসেন। মো. বাঁধন তালুকদারের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন মদরিছ তালুকদার, কামাল মিয়া, আলী আহমদ, শামসুল হুদা, মো. মাফিক মিয়া, রিয়াজদ্দীন, আব্দুর রাজ্জাক, নজরুল ইসলাম, মো. মুখেসুর রহমান, আব্দুল বাকিদ, মুহিবুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।মতবিনিময় সভায় ইউনিয়নের বিভিন্ন সমস্যা, উন্নয়ন ও জনগণের কল্যাণে করণীয় নিয়ে আলোচনা হয়। এ সময় নাজির আহম্মেদ নজির গ্রামবাসীর বিভিন্ন কথা ও মতামত শোনেন এবং তাদের পাশে থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।এ সময় আছানপুর ও উমেদপুর গ্রামের বাসিন্দারা নাজির আহম্মেদ নজিরের প্রতি সমর্থন জানিয়ে তাকে বেহেলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দেখতে আগ্রহ প্রকাশ করেন। একই সঙ্গে তারা আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার জন্য তাকে আহ্বান জানান।