শিরোনাম

জামালগঞ্জে মাদকবিরোধী ঐক্য পরিষদের পরিচিতি সভা 

প্রকাশিত: ২:৫১ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০২৬

জামালগঞ্জে মাদকবিরোধী ঐক্য পরিষদের পরিচিতি সভা 

জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি ::
‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের জামালগঞ্জে মাদকবিরোধী ঐক্য পরিষদ উপজেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দারুস সুন্নাহ মাদানিয়া মাদরাসার হলরুমে এ সভার আয়োজন করা হয়। কমিটির সভাপতি খন্দকার ইনসান আহমেদ মনিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিজান মিয়ার সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি হাসান আল মাসুম। পরিচিতি সভায় মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করে বক্তব্য দেন সহ-সভাপতি আজাদ মিয়া, পারভেজ মিয়া, আবু সুফিয়ান, হাফিজ আরিফুল ইসলাম সরকার, ইকবাল হোসেন, সাইদিল মুরছালিন, আবুল হোসেন মোড়ল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ছাদিকুর রহমান ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ দ্বীন ইসলাম স্বপনসহ সংগঠনের নেতৃবৃন্দ। সভায় বক্তারা তরুণ সমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে এবং এলাকায় মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধিতে মাদকবিরোধী ঐক্য পরিষদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন। এ সময় বক্তারা মাদকমুক্ত জামালগঞ্জ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন

এ সংক্রান্ত আরও সংবাদ