শিরোনাম

অভাবকে জয় করে রুহির বাজিমাত, পেলেন ৭৫ লাখের স্কলারশিপ

প্রকাশিত: ৮:১৯ পূর্বাহ্ণ, আগস্ট ২২, ২০২৬

অভাবকে জয় করে রুহির বাজিমাত, পেলেন ৭৫ লাখের স্কলারশিপ

সুনামগঞ্জের ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের গনেশপুর গ্রামের আব্দুল কাদির পেশায় একজন চা বিক্রেতা। নদীতে নৌকা নিয়ে চা বিক্রি করেই চলে তার সংসার।

স্বল্প আয়ের পরিবার হলেও মেয়ের পড়াশোনার স্বপ্নে কোনো কমতি রাখেননি আব্দুল কাদির। নানা প্রতিকূলতার মধ্যেও মেয়ের ভবিষ্যৎ গড়তে নিরলসভাবে পরিশ্রম করে গেছেন তিনি।

বাবার সেই সংগ্রামকে সার্থক করেছেন তার ছোট মেয়ে রুহি। মেধা, কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের স্বীকৃতি হিসেবে উচ্চশিক্ষার জন্য ৭৫ লাখ টাকার স্কলারশিপ অর্জন করেছেন উইমেন্স মডেল কলেজের এই শিক্ষার্থী।

রুহির এই সাফল্যে গর্বিত পুরো পরিবার। নৌকায় চা বিক্রি করে মেয়ের পড়াশোনার খরচ জোগানো বাবার দীর্ঘদিনের কষ্ট যেন আজ সার্থকতার মুখ দেখেছে।

রুহির এই অর্জন আবারও প্রমাণ করল—অভাব স্বপ্নের পথে বাধা হতে পারে, কিন্তু মেধা, পরিশ্রম ও অদম্য ইচ্ছাশক্তির কাছে সেই বাধাও একদিন হার মানে।

এ সংক্রান্ত আরও সংবাদ