শিরোনাম

ছাতকের গহরপুর শান্তি শৃঙ্খলা রক্ষায় এমপির হস্তক্ষেপ দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

প্রকাশিত: ২:৩২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০২৬

ছাতকের গহরপুর শান্তি শৃঙ্খলা রক্ষায় এমপির হস্তক্ষেপ দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

ছাতক প্রতিনিধি :  ছাতক উপজেলার সিংচাপইড় ইউনিয়নের গহরপুর গ্রামে শান্তি-শৃঙ্খলা রক্ষায় স্থানীয় সংসদ সদস্যের হস্তক্ষেপ কামনা ও লন্ডন বিএনপি নেতা তাজ উদ্দিন এর বিরুদ্ধে মানববন্ধন করেছেন গহরপুর গ্রামবাসী। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে জাউয়া-সিরাজগঞ্জ সড়কে গহরপুর গ্রামবাসী ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে শতাধিক যুবক ও সাধারণ মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, এলাকায় দীর্ঘদিন ধরে এক প্রভাবশালী ব্যক্তি লন্ডন বিএনপির বহিষ্কৃত নেতা তাজ উদ্দিনের নেতৃত্বে একটি গোষ্ঠী হামলা, ভাঙচুর, নির্যাতন ও মিথ্যা মামলার মতো কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। সাম্প্রতিক সময়ে একাধিক সংঘর্ষের ঘটনাও ঘটেছে বলে তারা জানান। এমনকি মসজিদের ভেতরে ঢুকে মুসল্লিদের মারধরের অভিযোগও তোলা হয়, যা নিয়ে গ্রামে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে।বক্তারা দাবি করেন, ১৪৪ ধারা জারি থাকা অবস্থাতেও কিছু ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে এলাকায় ঘোরাফেরা করছে। এতে সাধারণ মানুষ চরম আতঙ্কের মধ্যে দিনযাপন করছেন। রাতে ঘর থেকে বের হওয়া, রাস্তায় চলাচল কিংবা মসজিদে নামাজ আদায় করাও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে বলে মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান।গ্রামবাসীর অভিযোগ, স্থানীয় পুলিশ প্রশাসনের একটি অংশ নিরপেক্ষ ভূমিকা পালন করছে না। তবে সম্প্রতি ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে থানা পুলিশের পক্ষ থেকে দুই পক্ষকে শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে বলে জানা গেছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন ইজাদ্দুর রহমান, সৈয়দ আলী, সিকন্দর আলী, আবদুল জব্বার, জুনাব আলী, আব্দুর রহিম, আব্দুল বারি, আব্দুর রহমান, আওয়াল শাহ, ওসমান আলী, কামাল মিয়া, আল আমিন, সমুজ আলী, তখদ্দুছ আলী, মুজিবুর রহমান, তৈয়মুছ আলী, মইন উদ্দিন, আলা উদ্দিন, সেলিম আহমদসহ আরও অনেকে। বক্তারা বলেন,আমরা শান্তিপ্রিয় মানুষ। কিন্তু বারবার সংঘর্ষ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে পুরো গ্রাম অস্থিতিশীল হয়ে পড়েছে। দ্রুত ব্যবস্থা না নিলে বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা রয়েছে।মানববন্ধন থেকে গ্রামবাসীরা যে দাবিগুলো তুলে ধরেন সেগুলো হলো মসজিদে হামলার সুষ্ঠু তদন্ত ও বিচার সব ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ গ্রামে নিরাপত্তা জোরদার
প্রশাসনের নিরপেক্ষ তদন্ত শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিতকরণ মানববন্ধনে অংশগ্রহণকারীরা গহরপুরে শান্তি ফিরিয়ে আনতে স্থানীয় সংসদ সদস্যের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। তাদের বক্তব্য,রাজনৈতিক নেতৃত্ব ও প্রশাসনের সমন্বিত উদ্যোগেই কেবল গ্রামে স্থিতিশীলতা ফিরে আসতে পারে। গ্রামবাসীর একটাই দাবি আমরা শান্তি চাই।

এ সংক্রান্ত আরও সংবাদ