শিরোনাম

ছাতকের কৈতক স্পেন প্রবাসি নূরুল আমিন ও পরিবারের উদ্যোগে বিশেষ দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন

প্রকাশিত: ৬:০৮ অপরাহ্ণ, মার্চ ২, ২০২৬

ছাতকের কৈতক স্পেন প্রবাসি নূরুল আমিন ও পরিবারের উদ্যোগে বিশেষ দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন

ছাতক প্রতিনিধি :  ছাতকের কৈতক গ্রামের বাসিন্দা স্পেন প্রবাসি নূরুল আমিন ও পরিবারের সকল’র উদ্যোগে বিশেষ দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। ২ মার্চ সোমবার উপজেলার জাউয়া বাজার ইউনিয়নের কৈতক গ্রামে আলহাজ্ব ফয়াজ আলী ভবনে এ বিশেষ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন, ২০ শয্যা বিশিষ্ট কৈতক হাসপাতালের সাবেক মেডিকেল অফিসার ডাঃ আব্দুল হাফিজ শাফি,ডাঃ আওলাদ হোসেন, মা কমিউনিটি সেন্টারের স্বত্বাধিকারী আলহাজ্ব মোয়াজ্জেম হোসেন টুনু, আলহাজ্ব এখলাছ মিয়া, ছাতক প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক নূর মিয়া রাজু, সাউথ ওয়েস্ট সালেহ আহমদ স্কুল এন্ড কলেজ’র ট্রাষ্টি আবুল হোসেন, আব্দুল লতিফ, সুনামগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি সাবেক মেম্বার আব্দুর রহিম, ইতালি প্রবাসী মুরাদ হোসেন, সৌদি আরব প্রবাসি রুহুল আমিন, কামিল হোসেন, নাসির উদ্দিন, জনসেবা ডায়াগনস্টিক সেন্টার কৈতকের পরিচালক নোমান আহমদ, বিশিষ্ট সমাজকর্মী ও ব্যবসায়ি আকবর হোসেন, সাংবাদিক সুজন তালুকদার ও জামিল হোসেন, ব্যবসায়ি অলিদ আহমদ, রাসেদ আহমদ, আসিফ আহমদ, আঙ্গুর মিয়া, নাইওর আলী, আছাব আলী, আপ্তাব আলীসহ এলাকার লোকজন উপস্থিত ছিলেন। ইফতার পূর্ব বিশেষ মোনাজাত পাঠ করেন কৈতক কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা হোসাইন আহমদ সালেহ।

এ সংক্রান্ত আরও সংবাদ