শিরোনাম

ছাতক উপজেলা বন্ধু মহলের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত: ৬:৪১ অপরাহ্ণ, মার্চ ৩, ২০২৬

ছাতক উপজেলা বন্ধু মহলের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

ছাতক প্রতিনিধি:  ছাতক উপজেলা বন্ধু মহলের উদ্যোগে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

৩ মার্চ, ১৩ রমজান, মঙ্গলবার গোবিন্দগঞ্জ-এর মাহবুব কমিউনিটি সেন্টারে দেশ-বিদেশে অবস্থানরত বন্ধু মহলের আয়োজনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আখলাকুর রহমান, সুনামগঞ্জ জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন-এর সাবেক চেয়ারম্যান আপ্তাব উদ্দিন, বিশিষ্ট রাজনীতিবিদ সাদিকুর রহমান সাদিক, সাবেক মেম্বার দিল হুসেন, এমাদ উদ্দিন, আলী আহমদ, শাওন আহমদ, সফিকুর রহমান, ইজ্জাদ আলীসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
ইফতার মাহফিলের পূর্বে সকল মুর্দেগানের মাগফিরাত কামনা এবং দেশ-বিদেশে অবস্থানরত সবার কল্যাণ ও সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন তাকিপুর জামে মসজিদের ইমাম হাফিজ আবুল খায়ের।
অনুষ্ঠানটি বন্ধুত্ব, ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের এক অনন্য দৃষ্টান্ত হিসেবে উপস্থিত সবার মাঝে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেয়।

এ সংক্রান্ত আরও সংবাদ