শিরোনাম

সাংবাদিক কন্যার শুভ জন্মদিন

প্রকাশিত: ৬:২৮ অপরাহ্ণ, মার্চ ৩, ২০২৬

সাংবাদিক কন্যার শুভ জন্মদিন

ভাটির কণ্ঠ :  সুনামগঞ্জ থেকে প্রকাশিত সরকার অনুমোদিত অনলাইন ভাটির কন্ঠ পত্রিকার ছাতক উপজেলা প্রতিনিধি ও সাংবাদিক উজ্জীবক সুজন তালুকদার-এর দ্বিতীয় কন্যা কলসুমা জান্নাত তালুকদার-এর জন্মদিন আজ। মহান আল্লাহ’র হুকুমে

২০২২ সালের ৪ মার্চ ছাতক উপজেলা সিংচাপইড় ইউনিয়নের সৈদেরগাঁও গ্রামে জন্মগ্রহণ করে কলসুমা জান্নাত তালুকদার। পিতা সাংবাদিক উজ্জীবক সুজন তালুকদার ও মাতা গৃহীনি শিপা বেগম তালুকদার এর ঘর আলোকিত করে পৃথিবীতে আগমন করেছো। তোমার আগমনে পরিবারে নেমে আসে এক নতুন আনন্দের আলো।
জন্মদিন উপলক্ষে পরিবারের সদস্যদের মাঝে আনন্দঘন পরিবেশ বিরাজ করছে। তোমার বড় বোন ফাতেমা জান্নাত তালুকদার ও ছোট্ট ভাই মাহদী হাসান তালুকদার-এর সঙ্গে জন্মদিনের আনন্দ ভাগাভাগি করে নেয় সে। সন্তানের হাসি-আনন্দে পিতা-মাতার হৃদয় ভরে উঠেছে উচ্ছ্বাসে।
এ উপলক্ষে সাংবাদিক সুজন তালুকদার তার কন্যা ও সন্তানদের জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন। তিনি আশা প্রকাশ করেন, তার সন্তানরা যেন মানুষের মতো মানুষ হয়ে বড় হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করতে পারে।
পাশাপাশি মহান আল্লাহর নিকট প্রার্থনা করা হয়েছে, যেন তিনি সন্তানদের সঠিক শিক্ষা ও আদর্শে গড়ে তোলার তৌফিক দান করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ