শিরোনাম

সাতক্ষীরার কৃতি সন্তান জাওয়াদ মুতাম্মিমের ট্যালেন্টপুল বৃত্তি অর্জন

প্রকাশিত: ১০:২৬ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০২৬

সাতক্ষীরার কৃতি সন্তান জাওয়াদ মুতাম্মিমের ট্যালেন্টপুল বৃত্তি অর্জন

 

আব্দুস সামাদ আফিন্দী::
দাখিল অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা–২০২৫ এ মাদ্রাসা বোর্ড থেকে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করে জেলার প্রথম স্থান অর্জন করেছে সাতক্ষীরার কৃতি সন্তান জাওয়াদ মুতাম্মিম। তার রোল নম্বর ১২১৬৩৩।
জানা যায়, সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইসলামিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসা থেকে দাখিল অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে সে এই কৃতিত্ব অর্জন করে। বর্তমানে সে জামালগঞ্জ উপজেলার নওয়াগাও অষ্টগ্রাম ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার দাখিল নবম শ্রেণির ছাত্র।
জাওয়াদ মুতাম্মিমের পিতা মাওলানা নূরুল আলম উক্ত মাদ্রাসার আরবি প্রভাষক এবং মাতা ফারজানা আফরোজ তৃষ্ণা একজন গৃহিণী। তার দাদা মাওলানা আব্দুল বারী সাতক্ষীরার ঝাউডাঙ্গা ইসলামিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন।
জাওয়াদ তার এই কৃতিত্বের পেছনে পিতা-মাতার অবদানকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। পাশাপাশি মাদ্রাসা কর্তৃপক্ষ, সকল শিক্ষক ও ‘টেন মিনিট ওয়ান লাইন ক্লাস’-এর শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
ভবিষ্যতে সে একজন যোগ্য নাগরিক ও বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন দেখছে। তার এই অসাধারণ সাফল্যে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও এলাকাবাসীর মধ্যে আনন্দ ও গর্বের আবহ সৃষ্টি হয়েছে।
সন্তানের এমন সাফল্যে তার পিতা-মাতা মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছেন এবং সকলের নিকট দোয়া কামনা করেছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ