সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের নব-নির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহন সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৬:০৫ অপরাহ্ণ, মার্চ ২, ২০২৬
সুনামগঞ্জ চেম্বার অব-কমার্স ইন্ডাট্রিজ এর নব-নির্বাচিত কমটির (২০২৬-২০২৭) দায়িত্ব গ্রহন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ২ ফেব্রুয়ারী (সোমবার) সুনামগঞ্জ চেম্বার অব কমার্স মিলনায়তনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আয়শা আক্তার এর কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহন করেন চেম্বার অব কমার্সের কর্মকর্তা বৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন -চেম্বার অব কমার্সের নব নির্বাচিত সভাপতি মোঃ শামসুল হক, সিনিয়র সহ-সভাপতি মোঃ জুয়েল মিয়া, সহ-সভাপতি মোঃ এনামুল হক, পরিচালক মোঃ নূরে আলম, সুশান্ত রায়, আহমদ শাখাওয়াত সেলিম চৌধুরী, মোবারক হোসেন, শফিকুল ইসলাম, মোঃ আবু সুফিয়ান, আমিনুল ইসলাম সেলিম, আব্দুস সামাদ, মোঃ সাইফুল্লা হাসান জুনায়েদ, কামাল হোসেন, মোঃ মোস্তাক আহমদ, মোঃ এনামুল হক এনাম, মোঃ আকবর আলী প্রমুখ।
এ সময় চেম্বার অব কমার্সের নব নির্বাচিত সভাপতি আলহাজ্ব শামসুল হক বলেন, দীর্ঘ ১৭ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নতুন কমিটির মাধ্যমে পরিচালিত হবে। এতে করে জেলায় ব্যাবসায়ীদের মাঝে সম্প্রীতি দেখা দিয়েছে।
সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি একটি গুরুত্বপূর্ণ ব্যবসায়িক সংগঠন, যা এফবিসিসিআইয়ের নিয়ন্ত্রণাধীন।
তিনি জানান, বর্তমানে সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে ৭৪৩ জন সদস্য রয়েছেন।
শামসুল হক আরো বলেন, বিগত সময়ে রাজনৈতিক কারণে প্রকৃত ব্যবসায়ীরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত ছিলেন। আমরা রাজনৈতিক প্রভাবমুক্তভাবে ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা ও জেলার ব্যবসা-বাণিজ্যের অগ্রগতিতে কাজ করতে চাই।
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারী ২০২৬ খ্রিঃ জেলা প্রশাসকের কার্যালয়, সুনামগঞ্জ থেকে রেভিনিউ ডেপুটি কালেক্টর ও নির্বাচন বোর্ডের চেয়ারম্যান এস এম ইয়াসির আরাফাত স্বাক্ষরিত এক স্মারকে এ ঘোষনা দেওয়া হয়। ঘোষনায় বলা হয়, গত ১৬ ফেব্রুয়ারী ২০২৬ খ্রিঃ তারিখে প্রকাশিত তফসিল এবং বাণিজ্য মন্ত্রনালয়ের প্রণীত বাণিজ্য সংগঠন নীতিমালা -২০২৫ এর বিধি ২৪(১) অনুযায়ী নির্বাহী কমিটির সভাপতি , সিনিয়র সহ-সভাপতি, ও সহ-সভাপতি পদে বৈধ প্রার্থীর সংখ্যা নির্বাচন যোগ্য পদের সমান হওয়ায় ভোট গ্রহনের প্রয়োজন হয় নি।ফলে নির্বাচন ছাড়াই উল্লেখিত প্রার্থীদের নির্বাচিত করা হয়েছে।
#
মুহাম্মদ আমিনুল হক
সুনামগঞ্জ
০১৭৩১১৩৮৬৭৫