শিরোনাম

খামেনির মৃত্যু নিয়ে ট্রুথ সোশ্যাল-এ বিস্ফোরক পোস্ট দিলেন ট্রাম্প

প্রকাশিত: ৫:৫৯ পূর্বাহ্ণ, মার্চ ১, ২০২৬

খামেনির মৃত্যু নিয়ে ট্রুথ সোশ্যাল-এ বিস্ফোরক পোস্ট দিলেন ট্রাম্প

ভাটির কণ্ঠ ডেস্ক :  মার্কিন প্রেসিডেন্ট Donald Trump তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম Truth Social-এ এক চাঞ্চল্যকর পোস্ট দিয়ে দাবি করেছেন, ইরানের সর্বোচ্চ নেতা Ali Khamenei নিহত হয়েছেন।

দীর্ঘ ওই পোস্টে ট্রাম্প খামেনিকে “ইতিহাসের অন্যতম মন্দ ব্যক্তি” উল্লেখ করে বলেন, তার মৃত্যু শুধু ইরানের জনগণের জন্যই নয়, বরং বিশ্বের বিভিন্ন দেশের অসংখ্য মানুষের জন্য “ন্যায়বিচার”। তিনি দাবি করেন, উন্নত ট্র্যাকিং ও নজরদারি প্রযুক্তির কারণে খামেনি কোথাও লুকিয়ে থাকতে পারেননি।
পোস্টে ট্রাম্প আরও বলেন, ইরানের জনগণের জন্য এখন তাদের দেশ পুনরুদ্ধার করার সবচেয়ে বড় সুযোগ এসেছে এবং দেশটিকে বিশ্বের দায়িত্বশীল রাষ্ট্রগুলোর কাতারে ফিরিয়ে আনার সময় এটি। একই সঙ্গে তিনি ইরানিদের ঘরে থাকার ও নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দেন এবং উল্লেখ করেন, লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত “নির্ভুল ও শক্তিশালী বোমাবর্ষণ” অব্যাহত থাকবে।
এছাড়া ট্রাম্প দাবি করেন, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (IRGC)-এর অনেক সদস্য আর লড়াই করতে চান না এবং তারা সাধারণ ক্ষমা চান। তিনি বলেন, যুক্তরাষ্ট্র জানে তারা কারা এবং কোথায় অবস্থান করছে।
ট্রাম্প তার পোস্টের শেষে লিখেছেন— “মধ্যপ্রাচ্যে অবশেষে শান্তি আসছে।”
তবে তার এই পোস্ট ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন ও প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ