শিরোনাম

লন্ডন প্রেস ক্লাব নির্বাচন; সভাপতি তারেক চৌধুরী সম্পাদক আকরামুল হোসেন

প্রকাশিত: ৬:৪২ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২৬

লন্ডন প্রেস ক্লাব নির্বাচন; সভাপতি তারেক চৌধুরী সম্পাদক আকরামুল হোসেন

লন্ডন থেকে ইমদাদুন খান:  লন্ডন প্রেস ক্লাবের ২০২৬ সালের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩৩৫ জন। এর মধ্যে ভোট কাস্ট হয়েছে ৩২৫টি, যা মোট ভোটের প্রায় ৯৭ শতাংশ।

জানাযায়, অনলাইন ভোটিংয়ের জন্য বরাদ্দ ৩৪টি ব্যালট পেপারের মধ্যে ফেরত এসেছে ৩১টি। এর মধ্যে ২টি ভোট বাতিল ঘোষণা করা হয়।সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতায় তারেক চৌধুরী ১৬৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সাঈম চৌধুরী পেয়েছেন ১৫৫ ভোট।সিনিয়র সহ-সভাপতি পদে তাইসির মাহমুদ ১৬৮ ভোট পেয়ে নির্বাচিত হন। অপর প্রার্থী আবদুল কাইয়ুম পেয়েছেন ১৫১ ভোট।সহ-সভাপতি পদে আহাদ চৌধুরী বাবু ১৭২ ভোট পেয়ে নির্বাচিত হন। একই পদে রেজাউল করিম মৃধা পেয়েছেন ৯৬ ভোট এবং মোঃ সালা উদ্দিন শাহিন পেয়েছেন ৫১ ভোট।সাধারণ সম্পাদক পদে মোঃ আকরামুল হোসেন ১৬৪ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর প্রতিদ্বন্দ্বী সালেহ আহমদ পেয়েছেন ১৫৮ ভোট।সহ-সাধারণ সম্পাদক পদে আব্দুল কাদির চৌধুরী মুরাদ ১৮২ ভোট পেয়ে নির্বাচিত হন। জাকির হোসেন পেয়েছেন ১৩৩ ভোট।কোষাধ্যক্ষ পদে মোঃ আবুল হান্নান ১৯৮ ভোট পেয়ে জয়ী হন। শাহনাজ সুলতানা পেয়েছেন ১৩৪ ভোট।যুগ্ম কোষাধ্যক্ষ পদে মোঃ এখলাছুর রহমান পাককু ১৭৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী মোঃ ইব্রাহিম খলিল পেয়েছেন ১৪৫ ভোট।সাংগঠনিক ও ট্রেনিং সম্পাদক পদে আলাউর রহমান খান শাহিন ১৬৬ ভোট পেয়ে নির্বাচিত হন। আফজাল হোসেন পেয়েছেন ১৫৫ ভোট।মিডিয়া অ্যান্ড আইটি সম্পাদক পদে ফয়সল মাহমুদ ১৯০ ভোট পেয়ে জয়ী হন। মোঃ আব্দুস সাত্তার মিশু পেয়েছেন ১৩০ ভোট।ইভেন্ট অ্যান্ড ফ্যাসিলিটিজ সম্পাদক পদে রুপি আমিন ১৯০ ভোট পেয়ে নির্বাচিত হন। আনিসুর রহমান আনিস পেয়েছেন ১৩১ ভোট।নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন,ফারজানা চৌধুরী (১৬১), লোকমান হোসেন গাজী (১৮১), মোঃ সরওয়ার হোসেন (২০১), ইনামুল হক চৌধুরী (১৬১) এবং সাহিদুর রহমান সোহেল (১৮৯)।

এসময় নির্বাচনে বিজয়ী ও পরাজিত প্রার্থীরা ফলাফল মেনে নিয়ে সংগঠনের ঐক্য ও পেশাদার সাংবাদিকতার মান উন্নয়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ