পুনর্গঠনের পথে যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাব ; গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি
প্রকাশিত: ৭:৩৫ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২৬
লন্ডন থেকে ইমদাদুন খান : যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের সাংগঠনিক কাঠামো পুনর্গঠন (কমিটি রিফর্ম) এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার দুপুর ২টায় (যুক্তরাজ্য সময়) জুম (Zoom) প্ল্যাটফর্মে ভার্চুয়ালি এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ডঃ মোঃ জয়নুল আবেদীন রোজ। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক ডঃ আজিজুল আম্বিয়া। সভায় সংগঠনের বর্তমান অবস্থা, কার্যক্রমের গতি বৃদ্ধি, নতুন সদস্য অন্তর্ভুক্তি এবং একটি সময়োপযোগী ও গঠনমূলক সংবিধান প্রণয়নের বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা সংগঠনকে আরও সুসংগঠিত ও কার্যকর রূপ দিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনায় অংশগ্রহণ করেন সাংবাদিক মকিস মনসুর, সৈয়দ তওহীদ ফিতরাত, চ্যানেল এস-এর সাংবাদিক কামরুল আই রাসেল, আমিনুল হক জিলু, হেলেন ইসলাম, এ রহমান অলি, নুরুননবী আলী, মিসবাহুল হক মাসুম, নজরুল ইসলাম, রোমান আহমদ, উর্মি রহমান, মাসুম বিল্লাহ, শাকিল আহমেদ সোহাগ, শিপন মিয়া-সহ অন্যান্য সাংবাদিক ও সদস্যবৃন্দ।
সভা শেষে সংগঠনকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে একটি বিশেষ সমন্বয় কমিটি গঠন করা হয়। আগামী দুই মাসের মধ্যে কমিটি সদস্যসংখ্যা বৃদ্ধির জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ, যুগোপযোগী সংবিধান প্রণয়ন এবং পূর্ণাঙ্গ কমিটি রিফর্মের প্রস্তাব প্রস্তুত করবে।
গঠিত কমিটিতে চীফ কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পেয়েছেন মকিস মনসুর এবং কো-অর্ডিনেটর হিসেবে সৈয়দ তওহীদ ফিতরাত। সদস্য হিসেবে রয়েছেন ডঃ মোঃ জয়নুল আবেদীন রোজ (সভাপতি), ডঃ আজিজুল আম্বিয়া (সাধারণ সম্পাদক), ইমদাদুন খান, আমিনুল হক জিলু, হেলেন ইসলাম, নুরুননবী আলী, মিসবাহুল হক মাসুম, নজরুল ইসলাম, রোমান আহমদ, মাসুম বিল্লাহ ও সোহাগ জাদু।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন, নবগঠিত কমিটির সুপরিকল্পিত ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাব আরও শক্তিশালী, ঐক্যবদ্ধ ও কার্যকর সাংবাদিক সংগঠনে পরিণত হবে।