শিরোনাম

দোয়ারাবাজারে ঈসালে সাওয়াব মাহফিল ও মাদ্রাসা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রকাশিত: ৩:৪৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২৬

দোয়ারাবাজারে ঈসালে সাওয়াব মাহফিল ও মাদ্রাসা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

সুজন তালুকদার:  দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নের রসরাই গ্রামে হযরত শাহজালাল দারুসসুন্নাহ হিফজুল কুরআন দাখিল মাদ্রাসা ও বিশ্ব আউলিয়া এতিমখানার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে মাদ্রাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ৯ রমজান বিকেলে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা হাফিজ ক্বারী শাহ মোঃ গিয়াস উদ্দিন (খারগাঁও সাহেব) তাঁর মরহুম পিতা-মাতার ঈসালে সাওয়াব উপলক্ষে এ আয়োজন করেন। তিনি আনুষ্ঠানিকভাবে ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালারুকা মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মাহবুবুর রহমান তাজুল, সৎপুর মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আব্দুল বাছিত, এতিমখানার সভাপতি বাউল দিলাল উদ্দিন সরকার, শাহজালাল দারুসসুন্নাহ’র সভাপতি শাহ আছমত আলী ও আমজাদ আলী, মতিনিয়া শহীদিয়া হিফজুল কুরআন বোর্ড বুরকীর সভাপতি আলী ও আব্দুল গফফার আল হাসান, ফরিদ আহমদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এছাড়া মাদ্রাসা ও এতিমখানার সুপার মাওলানা মাসুক নাঈম, হিফজ শাখার প্রধান শিক্ষক হাফিজ হোসাইন আহমদ, শিক্ষক ইবাদ উদ্দিন, জাকারিয়া আহমদ, মিজান, জুয়েল আহমদ ও রাসেল আহমদ উপস্থিত ছিলেন। গ্রামের মুরুব্বিদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল, লিয়াকত আলী, ফরিদ মিয়া, আছমান আলী ও আমজদ আলী অংশ নেন।
বক্তারা বলেন, মাদ্রাসা ও এতিমখানাকে একটি আদর্শ ও মানসম্মত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরিত করতে সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত থাকবে। প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়নে এলাকাবাসী ও প্রবাসীদের সহযোগিতা কামনা করা হয়।
দোয়া ও ইফতার মাহফিলে স্থানীয় মুসল্লি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ