এসো আলোর সন্ধানে যুব সংগঠনের সিলেট বিভাগীয় কমিটির অভিষেক ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
প্রকাশিত: ৫:২৪ অপরাহ্ণ, জুন ১৪, ২০২৫
আব্দুস সামাদ আফিন্দী, বিশেষ প্রতিনিধি::
এসো আলোর সন্ধানে যুব সংগঠনের সিলেট বিভাগীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণার পাশাপাশি অভিষেক ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান (১৪জুন) শনিবার সিলেটের জিন্দাবাজারস্থ প্যারালাক্স রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে সফলভাবে সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানটি আয়োজন করে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত ও রেজিস্ট্রেশন নম্বর নারায়ণগঞ্জ-৭০/সদর-৩৫ অন্তর্ভুক্ত এসো আলোর সন্ধানে যুব সংগঠন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ নবী হোসেন। পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়, যা পাঠ করেন মোঃ ইমরান হোসাইন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোঃ আশরাফুল আহমদ, এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মোছাঃ ইমরানা আক্তার ইমা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক মোঃ সোহাগ ও সদস্য মোঃ নাইম আহমেদ মেঘ।
অনুষ্ঠানে প্রধান অতিথি মোঃ নবী হোসেন বলেন,“নতুন কমিটির মাধ্যমে সিলেট বিভাগে সংগঠনের সামাজিক কার্যক্রমকে বেগবান করা হবে। সততা, স্বচ্ছতা, শৃঙ্খলা ও সেবার মূলমন্ত্র নিয়ে এই কমিটি মানবতার কল্যাণে কাজ করে যাবে।”
নবনিযুক্ত সভাপতি আশরাফুল আহমদ বলেন,
“সৎ ও নিষ্ঠার সাথে আমরা সকলেই দায়িত্ব পালনে অঙ্গীকারবদ্ধ। সংগঠনের অগ্রযাত্রায় সবাইকে একসাথে কাজ করতে হবে।