শিরোনাম

লন্ডনে একমাত্র ছেলের মৃত্যু: শোক সইতে না পেরে সিলেটে পিতারও ইন্তেকাল

প্রকাশিত: ৬:৪৪ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২৬

লন্ডনে একমাত্র ছেলের মৃত্যু: শোক সইতে না পেরে সিলেটে পিতারও ইন্তেকাল

লন্ডন থেকে ইমদাদুন খান :  নাফিজুল হক শাকিলের পিতা ফজলুল হক আজ বাংলাদেশ সময় রাত আনুমানিক ১১টার দিকে সিলেটের রাগিব রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে ই/ন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বিষয়টি নিশ্চিত করেছেন বার্টস হেলথ এনএইচএস ট্রাস্টের হেড অব কমিউনিটি এনগেজমেন্ট অ্যান্ড ইনক্লুশন খসরুজ্জামান।
জানা গেছে, ফজলুল হক স্ট্রোক আক্রান্ত হয়ে বেশ কিছুদিন ধরে চিকিৎসাধীন ছিলেন। পরিবারের পক্ষ থেকে তাকে জানানো হয়নি যে, তার একমাত্র উপার্জনক্ষম ছেলে নাফিজুল হক শাকিল লন্ডনে এক সড়ক দুর্ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় মা/রা গেছেন।
নাফিজুল হক শাকিল লন্ডনে ফুড ডেলিভারির কাজ করতেন। গত ১৪ জানুয়ারি বুধবার পূর্ব লন্ডনের কমার্শিয়াল রোডে কাজ শেষে রাস্তায় চলাচলের সময় তিনি মারাত্মক সড়ক দু/র্ঘটনার শিকার হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃ/ত্যু হয়।
বর্তমানে শাকিলের দেহাবশেষ রয়েল লন্ডন হাসপাতালের করোনার কোর্টে ময়না তদন্তনাধীন রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ দেশে পাঠানোর প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
নাফিজুল হক শাকিলের বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলার ভাবন গ্রাম/বানিগ্রামে। একের পর এক এই দুই শোকের ঘটনায় পরিবার ও এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

এ সংক্রান্ত আরও সংবাদ