শিরোনাম

এমসি কলেজ রোভার স্কাউটের সভাপতি সামায়ুন, সম্পাদক পূজা

প্রকাশিত: ৩:১৩ অপরাহ্ণ, মে ১৪, ২০২৬

এমসি কলেজ রোভার স্কাউটের সভাপতি সামায়ুন, সম্পাদক পূজা

ভাটির কণ্ঠ ডেস্ক :  সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজ রোভার স্কাউট গ্রুপ এর ২০২৬ মেয়াদের জন্য নতুন ‘ক্রু-কাউন্সিল’ গঠন করা হয়েছে। মঙ্গলবার অনুমোদিত এই নতুন কমিটিতে রোভার সামায়ুন কবিরকে সভাপতি এবং পূজা দে মিলিকে সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।
নবগঠিত কমিটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন রিহান আহমেদ, সানোয়ার হোসেন সানভী ও লিমা দাশ।
এছাড়া কমিটির অন্যান্য পদে রয়েছেন— সহ-সম্পাদক ইউসুফ মাহদি রাফি, কোষাধ্যক্ষ জহির আহমেদ রাতুল, ডেন সংরক্ষক আবুল হোসেন শিপন, সহকারী ডেন সংরক্ষক রুজিনা বেগম, সাংস্কৃতিক সম্পাদক আকাশ আহমদ, সহ-সাংস্কৃতিক সম্পাদক জুয়েল রানা, প্রচার সম্পাদক নূর আহমদ, সহ-প্রচার সম্পাদক ফজলে রাব্বি হিমেল, সাহিত্য ও প্রচারণা সম্পাদক রনি আহমদ, সহ সাহিত্য ও প্রচারণা সম্পাদক মিলি বেগম, রেকর্ড সংরক্ষক রেনেসা জ্যোতি, সহ রেকর্ড সংরক্ষক ইফতেখার, ক্রীড়া সম্পাদক অমল দাস শ্রেষ্ঠ, সহ ক্রীড়া সম্পাদক আবু বকর সিদ্দীক, আলোকচিত্র সম্পাদক মাসুদ আহমদ এবং সহ আলোকচিত্র সম্পাদক তাজুল ইসলাম।
এছাড়াও সদস্য হিসেবে মনোনীত হয়েছেন অমিত দেবনাথ, সায়মন, হালিমা আক্তার, আশিকুর রহমান ও ফাহাদ আহমেদ।
নবগঠিত এই কমিটিকে অভিনন্দন জানিয়েছেন কলেজের আরএসএল (RSL) বৃন্দ ও কলেজ অধ্যক্ষ। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে এমসি কলেজ রোভার স্কাউট গ্রুপের কার্যক্রম আরও গতিশীল হবে এবং সেবা, শৃঙ্খলা ও ত্যাগের আদর্শে উদ্বুদ্ধ হয়ে তারা কলেজ তথা দেশের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সংক্রান্ত আরও সংবাদ