শিরোনাম

কানাডায় তীব্র তুষারঝড়ে আকাশপথে অচলাবস্থা, শত শত ফ্লাইট বাতিল

প্রকাশিত: ৯:১১ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২৬

কানাডায় তীব্র তুষারঝড়ে আকাশপথে অচলাবস্থা, শত শত ফ্লাইট বাতিল

নিউজ প্রতিবেদন:কানাডা টরন্টোতে ভয়াবহ তুষার বিপর্যয়ের কারণে আকাশপথে চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছে। নগরীর প্রধান দুটি বিমানবন্দর পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর এবং বিলি বিশপ বিমানবন্দর থেকে শত শত ফ্লাইট বাতিল ও স্থগিত করা হয়েছে।
পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর (YYZ): আজ দুপুর ১২টা ৩০ মিনিটের সর্বশেষ আপডেট অনুযায়ী, পিয়ারসন বিমানবন্দর থেকে বহির্গামী (Departing) ফ্লাইটের ৬০ শতাংশের বেশি এবং আগমনী (Arrival) ফ্লাইটের প্রায় ৬২ শতাংশ বাতিল করা হয়েছে। শুধুমাত্র আজই সূচি থেকে ৫০০টিরও বেশি ফ্লাইট বাদ দেওয়া হয়েছে, যা যাত্রীদের ভোগান্তি চরম পর্যায়ে নিয়ে গেছে।
বিলি বিশপ বিমানবন্দর (Billy Bishop YTZ):
ডাউনটাউন সংলগ্ন এই বিমানবন্দরেও পরিস্থিতি গুরুতর। প্রায় ৫০ শতাংশ ফ্লাইট বাতিল বা স্থগিত করা হয়েছে। বিশেষ করে পোর্টার এয়ারলাইন্স তাদের অধিকাংশ স্বল্প দূরত্বের ফ্লাইট সাময়িকভাবে স্থগিত রেখেছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আবহাওয়ার উন্নতি না হওয়া পর্যন্ত ফ্লাইট চলাচলে স্বাভাবিকতা ফিরতে সময় লাগতে পারে। যাত্রীদের বিমানবন্দরে রওনা হওয়ার আগে নিজ নিজ এয়ারলাইন্স ও ফ্লাইট স্ট্যাটাস নিয়মিত যাচাই করার অনুরোধ জানানো হয়েছে।
সোর্স: Greater Toronto Airports Authority (GTAA) এবং FlightAware Live Track

এ সংক্রান্ত আরও সংবাদ