শিরোনাম

লন্ডনে ‘বিলেতে আলোকিতজন’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব

প্রকাশিত: ২:৩০ পূর্বাহ্ণ, নভেম্বর ১, ২০২৬

লন্ডনে ‘বিলেতে আলোকিতজন’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব

লন্ডন প্রতিনিধি: যুক্তরাজ্যের লন্ডনে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘বিলেতে আলোকিতজন’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব। প্রবাসে বসবাসরত বাংলাদেশি আলোকিত ব্যক্তিত্বদের জীবন, কর্ম, অবদান ও সাফল্যের গল্প পাঠকের সামনে তুলে ধরার প্রয়াসে প্রকাশিত হয়েছে গ্রন্থটি।

বিলেতে বেড়ে ওঠা বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিদের জীবনসংগ্রাম, কর্মনিষ্ঠা ও অর্জন নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ক্ষেত্রে এ ধরনের প্রকাশনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

গ্রন্থটির মাধ্যমে প্রবাসে বাংলাদেশের মানুষের অবদান, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে তাঁদের সাফল্যের চিত্র পাঠকের সামনে উপস্থাপিত হয়েছে।

মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসবকে কেন্দ্র করে লেখক, সাহিত্যিক, সাংবাদিক, সংস্কৃতিকর্মী ও প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

প্রবাসে বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির বিকাশে এমন উদ্যোগ নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ সংযোজন।

লেখা: ইমদাদুন খান

এ সংক্রান্ত আরও সংবাদ