
বিলেতে বেড়ে ওঠা বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিদের জীবনসংগ্রাম, কর্মনিষ্ঠা ও অর্জন নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ক্ষেত্রে এ ধরনের প্রকাশনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
গ্রন্থটির মাধ্যমে প্রবাসে বাংলাদেশের মানুষের অবদান, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে তাঁদের সাফল্যের চিত্র পাঠকের সামনে উপস্থাপিত হয়েছে।
মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসবকে কেন্দ্র করে লেখক, সাহিত্যিক, সাংবাদিক, সংস্কৃতিকর্মী ও প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
প্রবাসে বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির বিকাশে এমন উদ্যোগ নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ সংযোজন।
লেখা: ইমদাদুন খান
সম্পাদক: কবি ইমদাদুন খান (লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী )
সহ সম্পাদক : জাকিয়া সুলতানা মনি