পৌষ মাসে শীতে ঠান্ডা জলে শীত শীত করে
মই দিতে দিতে অজস্র ঘাম ঝড়ে
আটা রুটি আলুভাজি কাদামাটিতে বসে
কত সকালের ক্ষিধে মিটেছে কামড়ে কামড়ে।
মাঘ মাসে কুয়াশা ঢাকা জমিনে পানি সেচতে
কতবার যে হেমইট কাঁধে নিয়ে পথ হারিয়ে
আগাছা পরিষ্কার করতে যেতে হয়েছে জমিনে
তবুও মুই হাল ছাড়িনি পরিশ্রম করেছি জমিনে।
বৃষ্টিতে বন্ধি জীবন
দাদাভাই ষোলগুটি ভাই ভাবী লুডু খেলে
বাচ্চারা রাম সাম মধু যদু
চায়ের দোকানে চলে ফাটাফাটি মুভি।
ভাদ্র মাসে হাওর বুকে বাওড়ের তুল পার
জীবন বাজি রেখে ঢেউয়ের সাথে যুদ্ধ করে জেলে
নাকানিচুবানি খেয়ে শীতল হয়ে বাড়ি ফেরা
মায়ের আদর সোহাগে ক্লান্তি দূর হয়ে যায়।
হাওর পাড়ের জন্ম আমার
হাওর নদীর ঢেউয়ের সাথে আছে মনের মিল
দিবারাত্রি হাওর বুকে রাত্রীযাপন
মন খুলে মুক্ত আকাশে ইচ্ছে মতো প্রেম।
পাকনার হাওরে পাতাম ডিঙি নাও
বাদাম তুলে নৌকা দিয়ে হাওর বুকে গান
দেশ বিদেশের কত মানুষ নৌকা ভোজাই করে
দেখতে আসে হিজল করচ নলচুন্নী বাগ।
হাওড় পাড়ে জন্ম আমার
হাওরের পাড়েই বাস
মনের সুখে কলম ধরি
লিখতে জানি হাওর মাটির গান।
হাওর পাড়ের যুগে যুগে জন্মায়
জ্ঞানী গুণী বুদ্ধিজীবী
হাওরের পাড়ে বহু দামাল ছেলে
দেশের তরে জীবন দিল মুক্তিযুদ্ধ।
হাওর বুকে বহু হাওর
শনি হালিয়া মাটিয়ান পাকনা
সোনার ফসল বাম্পার ফলন
দেশের মানুষের তরে হাসি।
হাওর পাড়ে জন্মে যে জন
জীবন যুদ্ধে জয়ী সে জন
ঘাত প্রতিঘাত সহ্য করে
কাঁধে কাঁধে কাঁধ মিলিয়ে সুখের গান গায়।
জন্ম আমার হাওর পাড়ের জামালগঞ্জে
ভীমখালী ইউনিয়ন ফেকুল মাহমুদ পুরে
ঢেউয়ের সাথে যুদ্ধ করে বাপের সাথে
ভিটেমাটি রক্ষা করতে খেয়েছি কত হাওরের জল।
সিলেটের সুনামগঞ্জ জেলা হাওরের দ্বীপ
বর্ষাকালে নৌকা ছাড়া নেই কোনো যোগাযোগ
দিরাই শাল্লা ধর্মপাশা জামালগঞ্জ
হাওর জলে ভেসে যায়।
বন্যাকালে গ্রামে ভাসে জলে
হঠাৎ করে ঝড় তুফান ঘূর্ণিঝড়
ডাকাত ভিড় ঘাটে
হাওর পাড়ে যার ডাকাত ভয়ে ঘুম নাই তার।