শিরোনাম

সাচনা বাজার ইউনিয়নে ভিজিএফ”র চাল বিতরণ

প্রকাশিত: ৬:১১ পূর্বাহ্ণ, মে ২১, ২০২৬

সাচনা বাজার ইউনিয়নে ভিজিএফ”র চাল বিতরণ

মেহেদী হাসান, জামালগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার ইউনিয়ন পরিষদ-এ ঈদ-উল-আযহা উপলক্ষে ভিজিএফ (VGF) কর্মসূচির আওতায় বিনামূল্যে চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার (২১ মে) এ বিতরণ কার্যক্রম বাস্তবায়ন করা হয়।এ সময় উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা-এর জনস্বাস্থ্য কর্মকর্তা রাম কুমার সাহা, সাচনা বাজার ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা গুনেন্দ্র কুমার তালুকদার এবং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আতাউর রহমান, ইউপি সদস্য- জয়নাল আবেদীন,ইসলাম নূর শিকদার প্রমূখ।বক্তারা বলেন, সরকারের এ ধরনের ভিজিএফ কর্মসূচি প্রান্তিক ও অসহায় জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সাচনা ইউনিয়নে ১৬৬০ পরিবার ভিজিএফের আওতায় চাল পাবে বলেও জানান বক্তারা ।

এ সংক্রান্ত আরও সংবাদ