শিরোনাম

জামালগঞ্জে সুশীলনের পরামর্শ সভা

প্রকাশিত: ১:১৩ অপরাহ্ণ, মে ১৯, ২০২৬

জামালগঞ্জে সুশীলনের পরামর্শ সভা

জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি::
মা, নবজাতক ও শিশু স্বাস্থ্য, টিকাদান এবং কিশোর-কিশোরীদের সুস্থতা বিষয়ে সামাজিক দায়বদ্ধতা তৈরির লক্ষ্যে জামালগঞ্জে উপজেলা পর্যায়ে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯মে) দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলন-এর আয়োজনে সভাটি অনুষ্ঠিত হয়। সুশীলনের প্রকল্প সমন্বয়কারী আলমগীর মিয়া”র পরিচালনায় এবং উপজেলা সমন্বয়কারী রহমত আরা শারমিনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মিনহাজুল ইসলাম। এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মঈন উদ্দিন আলমগীর, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাব্বির সারোয়ার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পিযুষ কান্তি মজুমদার, যুব উন্নয়ন কর্মকর্তা শেখ মোঃ আজগার আলী, জনস্বাস্থ্য কর্মকর্তা রাম কুমার সাহা, ফেনারবাঁক ইউপি চেয়ারম্যান কাজল চন্দ্র তালুকদার, ভীমখালী ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান তালুকদার, জামালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ, সিনিয়র সাংবাদিক ওয়ালী উল্লাহ সরকার, জামালগঞ্জ উওর ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা শামসুল আলম সজিব,বেহেলী ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য বেবী রাণী তালুকদার,জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক এবিএম মাছুম ।
এছাড়া সভায় উপজেলার বিভিন্ন ইমাম, শিক্ষক, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, মা ও শিশু স্বাস্থ্য সুরক্ষা, শতভাগ টিকাদান নিশ্চিতকরণ এবং কিশোর-কিশোরীদের সচেতন করে তুলতে পরিবার ও সমাজকে একসঙ্গে কাজ করতে হবে। স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সামাজিক দায়বদ্ধতা তৈরির মাধ্যমে একটি সুস্থ ও নিরাপদ সমাজ গড়ে তোলা সম্ভব বলেও তারা মত প্রকাশ করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ