সেলিম আহম্মেদ,ধর্মপাশা
সুনামগঞ্জের মধ্যনগরে উন্নয়ন সহযোগীদের মধ্যে বিনামূল্যে শাকসবজি-বীজ ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
শনিবার সকাল ১১টায় হাওর (জলাভুমি) এলাকার দরিদ্র জনগোষ্ঠীর জীবন-জীবিকা বহুমুখীকরণ ও জলবায়ু সহনশীল প্রকল্প (ইএলএসআরপি) কারিতাস ময়মনসিংহ অঞ্চলের
উদ্যোগে উপজেলার চামরদানী ও বংশীকুন্ডা উত্তর ইউনিয়নে ৩৫০জনের মধ্যে এসব কৃষি উপকরণ বিতরণ করা হয়।
কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধর্মপাশা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহ আলম।
কারিতাসের মাঠ সহায়ক এম এ মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কারিতাসের মাঠ সহায়ক এম এম আর সৌরভ। এছাড়াও উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা সাখাওয়াত হোসেন, কারিতাসের মাঠ সহায়ক মো.কামরুজ্জামান প্রমুখ।