জানা যায়, উপজেলার সেলবরষ ইউনিয়নের মাটিকাটা গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় ফসলি জমির মাটি কাটার অপরাধে মালিক মোঃ রয়েল মিয়াকে বিশ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অলিদুজ্জামান বলেন, ওই ভেকু (খননযন্ত্র) দিয়ে অবৈধভাবে ফসলি জমির মাটি কেটে অনত্র নিয়ে যাচ্ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর অধীনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। পরে খননযন্ত্রের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও বলেন অসাধু মাটি ব্যবসায়ী কাউকে ছাড় দেয়া হবে না। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।