ধর্মপাশায় আচরণবিধি লঙ্ঘন করে শোভাযাত্রা, ৪০হাজার টাকা জরিমানা
প্রকাশিত: ১২:২০ পূর্বাহ্ণ, মে ১৪, ২০২৪
ধর্মপাশা প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশায় নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করে ঘোড়া প্রতীকের মোটরসাইকেল শোভাযাত্রা বের করায় ৪০হাজার টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট।
গতকাল (১৩মে) সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অলিদুজ্জামান।
তিনি জানান, ২১মে ৬ষ্ট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী শামীম আহমেদ মুরাদের পক্ষের লোকজন বিপুল সংখ্যক মোটরসাইকেল নিয়ে ঘোড়া প্রতীকের শোভাযাত্রা বের করায় সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো.রফিকুল বারী চৌধুরী বাচ্চুকে (৭০) ৪০হাজার টাকা জরিমানা করা হয়। পর প্রার্থীর চাচা সেলিম আহম্মেদকে ডেকে সর্তক করা হয়।