শিরোনাম

স্বচ্ছতা ও জবাবদিহিতার লক্ষ্যে এমপি’র গণশুনানি

প্রকাশিত: ৫:১৩ অপরাহ্ণ, এপ্রিল ১১, ২০২৬

স্বচ্ছতা ও জবাবদিহিতার লক্ষ্যে এমপি’র গণশুনানি

সেলিম আহম্মেদ, ধর্মপাশা:  স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে স্থানীয় সাংসদ কামরুজ্জামান কামরুলের গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) দুপুর ১২টায় সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা পরিষদ হলরুমে এ গণশুনানি অনুষ্টিত হয়।

উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলীর সভাপতিত্বে গণশুনানিতে   প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল। এছাড়া উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায়, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুবীর সরকার, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মোতালিব খান, উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক আব্দুল হক, এস এম রহমত, নুরুল ইসলাম বিএসসি, জুলফিকার আলী ভূট্টো, সদস্য কাজী মাজাহারুল হক, মজিবুর রহমান মজুমদার,
বিআরডিবি চেয়ারম্যান আফসারুল আলম চন্দন পীর, সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট সাইফুল ইসলাম কামাল,
যুবদলের আহ্বায়ক শওকত আলী বেপারী, যুগ্ন আহ্বায়ক সাইফুল ইসলাম কাঞ্চন, আলমগীর কবির, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক লিয়াত আলী, কৃষক দলের সভাপতি ফারুক আহমেদ,
ছাত্রদলের আহ্বায়ক ওবায়দুর মজুমদার, সদস্য সচিব সারোয়ার হোসেনসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

গণশুনানিতে উপস্থিত জনগণের উদ্দেশ্যে সাংসদ কামরুজ্জামান বলেন, আমি আপনাদের সেবক হিসেবে কাজ করতে চাই। আপনাদের সমস্যাগুলো সরাসরি জানতে পেরে আমার জন্য উন্নয়ন পরিকল্পনা সাজানো সহজ হলো। তিনি তাৎক্ষণিকভাবে উপস্থিত সংশ্লিষ্ট কর্মকর্তাদের বেশ কিছু সমস্যা সমাধানের নির্দেশ প্রদান করেন এবং দীর্ঘমেয়াদী সমস্যাগুলো দ্রুততম সময়ে বাস্তবায়নের আশ্বাস দেন।

গণশুনানিতে উপজেলার ৬টি ইউনিয়নের কয়েক শতাধিক মানুষ অংশ নেন। এই উদ্যোগের ফলে সাধারণ জনগণের মাঝে স্বস্তি ও সন্তুষ্টি পরিলক্ষিত হতে দেখা গেছে।

এ সংক্রান্ত আরও সংবাদ