শিরোনাম

ধর্মপাশায় পুলিশী অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার-৬

প্রকাশিত: ৫:০৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২৬

ধর্মপাশায় পুলিশী অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার-৬

সেলিম আহম্মেদ, ধর্মপাশা :  সুনামগঞ্জের ধর্মপাশায় দিন-রাত অভিযান চালিয়ে ইয়াবাসহ ৬ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারী) বিকেল ৪টা থেকে রাত ২টা পর্যন্ত অভিযান চালাকালে সদর ইউনিয়নের রাজনগর গ্রাম সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, রাজনগর গ্রামের মুকতুল হোসেনের ছেলে সোলেমান মিয়া (২০), মুদাহরপুর গ্রামের আলী আকবরের ছেলে মো. সাজ্জাদ মিয়া (২২), ধর্মপাশা গ্রামের মৃত: আব্দুল গফফারের ছেলে আসাদুজ্জামান শ্রাবন (২২), পার্শ্ববর্তী মোহনগঞ্জ উপজেলার দৌলতপুর গ্রামের মোখলেছ মিয়ার ছেলে শফিকুল ইসলাম (২২), দেওথান গ্রামের বাহিরুল ইসলামের ছেলে বায়েজিদ ইসলাম (১৯) ও মৃত জিল্লু মিয়ার ছেলে
মো. রাজন মিয়া (২৪)।

ধর্মপাশা থানার ওসি তদন্ত মো. ইমাম হোসেন জানান, দীর্ঘ ১০ ঘন্টা মাদকবিরোধী অভিযান চলাকালে ৪৪টি ইয়াবা ট্যাবলেটসহ ৬ ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে মাদক বিক্রির ৫ হাজার ৮ শত টাকা, ১টি প্লাটিনা মোটর সাইকেল ও বেশকিছু মোবাইল ফোন জব্দ করা হয়। পরে রাতেই তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে বুধবার সকালে আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ