ছাতকে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ডিপ্লোমেসি চাকমা। গত ১৩ জানুয়ারি মঙ্গলবার পৌর সভার চরেরবন্দ, বৌলা ও তাতিকোনা গ্রামে শীতবস্ত্র ( কম্বল) করেন তিনি। এ সময় তিনি বাক প্রতিবন্ধী, হিজড়া জনগোষ্ঠী,অসহায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ,প্রতিবন্ধীও বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিগোষ্টি ও শিশু এবং এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ করেন।পৌর শহর ছাড়া ও জাউয়া বাজার, বড়কাপন পয়েন্টে দরিদ্র শীতার্ত মানুষদের পাশাপাশি হাসনাবাদ এতিমখানা ও ছাতক এতিমখানার শিশুদের মধ্যে ও কম্বল বিতরণ করেছেন তিনি।
কম্বল বিতরণ কালে ইউএনও ডিপ্লোমেসি চাকমা বলেছেন, শীতকালে সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষ সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন। তাদের পাশে দাঁড়ানোই হচ্ছে আমাদের মানবিক ও নৈতিক দায়িত্ব। সরকারি উদ্যোগের পাশাপাশি এ ব্যাপারে সমাজের সামর্থ্যবান মানুষদের ও এগিয়ে আসা প্রয়োজন।