শিরোনাম

তাহিরপুরে গণঅধিকার পরিষদের সভাপতি “বখতিয়ার” সম্পাদক : “সাজু” সাংগঠনিক: মিলন

প্রকাশিত: ৩:৩৮ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৮, ২০২৫

তাহিরপুরে গণঅধিকার পরিষদের সভাপতি “বখতিয়ার” সম্পাদক : “সাজু” সাংগঠনিক: মিলন

বিশেষ প্রতিনিধি :   সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা শাখায় গণঅধিকার পরিষদ (জিওপি)-এর নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়েছে। সম্প্রতি কেন্দ্রীয় সিদ্ধান্তের ভিত্তিতে আহ্বায়ক কমিটির অনুমোদন প্রদান করা হয়।

অনুমোদিত কমিটিতে এবিএম বখতিয়ারকে সভাপতি, মো. সাজু তালুকদারকে সাধারণ সম্পাদক এবং মো. মিলন হোসেনকে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। কমিটি অনুমোদনের মাধ্যমে উপজেলার রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে বলে স্থানীয় নেতাকর্মীরা জানিয়েছেন।

নিয়োগপ্রাপ্ত নেতারা বলেন, দলকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করা, তৃণমূল পর্যায়ে গণঅধিকার পরিষদের রাজনৈতিক অবস্থান সুসংহত করা এবং জনগণের অধিকার আদায়ে কাজ করাই হবে তাদের প্রধান লক্ষ্য। আগামী দিনে গণমুখী কর্মসূচির মাধ্যমে তাহিরপুরে একটি সক্রিয় ও কার্যকর কমিটি গঠন করা হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

কমিটি অনুমোদনকে স্বাগত জানিয়ে স্থানীয় নেতৃবৃন্দ নবনির্বাচিতদের প্রতি অভিনন্দন জানিয়েছেন এবং দলের আদর্শ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ