সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় বাংলাদেশ খেলাফত মজলিসের ২০২৫-২০২৬ সেশনের জন্য ৩১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে সাচনা বাজার মাদ্রাসার সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আজিজুল হক। সঞ্চালনায় ছিলেন হাফিজ মহিবুল হক।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা খেলাফত মজলিসের সভাপতি মুফতি আজিজুল হক। বিশেষ অতিথি ছিলেন জেলা সাধারণ সম্পাদক হাফিজ জয়নুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সাজোয়ার এবং সাংগঠনিক সম্পাদক মুফতি ফেদাউল হক।
আলোচনার পর গঠনতন্ত্র অনুযায়ী নবগঠিত কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হন কাজী রশিদ আহমদ, সাধারণ সম্পাদক মাওলানা সাদিক বিন ইউনুস এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা হোসাইন আহমদ।