যাদুকাটা নদীতে ৩ বালু উত্তোলনকারীকে ১৫ দিনের জেল ও ৩ টি নৌকা জব্দ
প্রকাশিত: ১০:০৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২৫
তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধি: যাদুকাটা নদীর পূর্বপাড় অদ্বৈতবাড়ি মন্দির এলাকা ও সাবেক এমপি আব্দুজ জহুর সাহেবের বাড়ির নিচ সংলগ্ন এলাকা থেকে বালু উত্তোলনের অভিযোগে ৩ ব্যক্তিকে আটক ও ৩ টি নৌকা জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার বিকালে যাদুকাটা নদী থেকে নদীর পাড় কেটে বালু উত্তোলনের সময় তাদের অঅটক করা হয়।
আটককৃত প্রত্যেকের ১৫ দিন করে বিনাশ্রম কারাদন্ড ও তিনটি বালি বোঝাই নৌকা স্থানীয় ইউপি সদস্য জামাল উদ্দিনের জিম্মায় দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবুল হাসেম।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবুল হাসেম বলেন, মঙ্গলবার বিকালে যাদুকাটা নদীর পূর্বপাড় অদ্বৈতবাড়ি মন্দির এলাকা ও বিন্নাকুলি ব্রীজ সংলগ্ন এলাকা থেকে পুলিশ ও আনসার সদস্যদের সাথে নিয়ে বালু উত্তোলনের ৩ ব্যক্তিকে আটকও তিনটি নৌকা জব্দ করা হয়। আটককৃত ৩ জনকেই ১৫ দিন করে বিনাশ্রম কারাদ- দেয়া হয়েছে।আর তিনটি বালি বুঝাই নৌকা ইউপি সদস্যের জিম্মায় দেওয়া হয়েছে পরবর্তীতে আইনি ব্যাবস্থা গ্রহন করা হবে।