আব্দুস সামাদ আফিন্দী, বিশেষ প্রতিনিধি::
কিশোরকণ্ঠ পাঠক ফোরাম সুনামগঞ্জ জেলার উদ্যোগে আয়োজিত সুনামগঞ্জের ঐতিহ্যবাহী কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা ২০২৪ এর ফল প্রকাশিত হয়েছে।
জেলা সদরের স্থানীয় একটি মিলনায়তনে ২২শে ডিসেম্বর রোববার দুপুর ১২টায় প্রকাশ করা হয়। বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করেন কিশোরকণ্ঠ পাঠক ফোরাম সুনামগঞ্জ জেলার ভাইস-চেয়ারম্যান মেহেদী হাসান তুহিন।
এসময় উপস্থিত ছিলেন জেলা ফোরামের পৃষ্ঠপোষক আব্দুল্লাহ আল মামুন, আবু সুফিয়ান ত্বোহা, ফারহান শাহরিয়ার ফাহিম,ফোরামের থানা প্রতিনিধি সুমেল আহমেদ, ইলিয়াস হোসেন,আসাদুর রহমান প্রমুখ।
জানা যায় যে, এ বছরের বৃত্তি পরীক্ষায় শ্রেণীভিত্তিক মেধাক্রম অনুসারে সেরাদের সেরা ০৬ জন সহ সর্বমোট ২৫৬ জন মেধাবীকে বৃত্তি প্রদান করা হয়। যেখানে, ট্যালেন্টপুল গ্রেডে ৭৩ জন, সাধারণ গ্রেডে ৭২ জন এবং বিশেষ গ্রেডে ১১১ জন।
উল্লেখ্য, বিগত ২রা নভেম্বর ২০২৪ তারিখে সুনামগঞ্জ জেলার অন্তর্গত চার শতাধিক স্কুল এবং মাদরাসার পঞ্চম,ষষ্ঠ,সপ্তম, অষ্টম, নবম ও দশম শ্রেনীর প্রায় সাত সহস্রাধিক শিক্ষার্থী জেলার মোট ১৯টি পরীক্ষাকেন্দ্রে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।
বিভিন্ন ক্যাটাগরীতে বৃত্তিপ্রাপ্তদের তালিকা নিম্নে দেওয়া হলো: