আজ শনিবার (১৭ফেব্রুয়ারী) বিকেল তিনটার দিকে বঙ্গবন্ধু চত্বরে এ গণ-সংবর্ধনার আয়োজন করেন ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগ।
উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবদুল হাই
তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিসের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম শেফু, তাহিরপুর
উপজেলা আওয়ামী লীগের সাধারণ
সম্পাদক অমল কর প্রমুখ। অনুষ্ঠানে নব নির্বাচিত সংসদ সদস্যকে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে ফুলের তোড়া ও ক্রেস্ট দেওয়া হয়। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান থেকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। গণসংবর্ধনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠানের মধ্যে দিয়ে সমাপ্ত করা হয়।