ধর্মপাশা প্রতিনিধ: সারাদেশের ন্যায় সুনামগঞ্জের ধর্মপাশায় পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। এবছর পতিপাদ্য ছিল ‘অসমতার বিরুদ্ধে লড়াই করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’। এ বিষয়ে র্যালি, আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়েছে।
শুক্রবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, ধর্মপাশা এপি’র অর্থায়নে, পারি’র ডেভেলপমেন্ট ট্রাস্ট এর সৌজন্যে, দুর্যোগ অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় এর আয়োজন করেছেন উপজেলা প্রশাসন।
পূর্বাভাস ও পূর্ব প্রস্তুতির কারণে বন্যা ও ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতি কমিয়ে আনা গেলেও প্রতিনিয়ত চরিত্র বদলাচ্ছে দুর্যোগের। নতুন আতঙ্ক হিসেবে দেখা দিয়েছে ভূমিকম্প, বজ্রপাত ও মানবসৃষ্ট দুর্যোগ।