মোঃ শাহ আলম: ১৭ সেপ্টেম্বর (রবিবার) সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদের আয়োজনে এবং এফআইডিভি’র সূচনা কর্মসূচি সুনামগঞ্জ-এর সহযোগিতায় ইউপির মিলনায়তন কক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
ভৌগোলিক অবস্থানগত কারণে সুনামগঞ্জ প্রাকৃতিক দুর্যোগপূর্ণ এলাকা। কর্মশালায় অতি বৃষ্টি, বন্যা, বজ্রপাতে প্রতি বছর সুনামগঞ্জে যে ব্যাপক প্রাণহানী ও অর্থনৈতিক ক্ষতি সাধিত হয় তার চিত্র তুলে ধরা হয়। কৃষি প্রধান এলাকায় প্রাকৃতিক দুর্যোগের সময় পূর্ব প্রস্তুতি ও করনীয় বিষয়ে উপস্থিত সকলকে অবহিত করা হয়।