জামালগঞ্জে তরুণ নেতৃত্বে বিকাশ উপলক্ষে ৩ দিন ব্যাপী প্রশিক্ষণ
প্রকাশিত: ৯:৫১ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২৩
আব্দুস সামাদ আফিন্দী,জামালগঞ্জঃ সংঘাত নয়, ঐক্যের বাংলাদেশ চাই এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় তরুণ নেতৃত্বে বিকাশ উপলক্ষে ৩ দিন ব্যাপী প্রশিক্ষণের শুভ উদ্ভোধন করা হয়েছে। বুধবার সকাল সাড়ে নয়টায় প্রশিক্ষণ উদ্ভোধন করা হয়। আয়োজনে সর্বদলীয় সম্প্রীতি উদ্যোগ, সহযোগিতায় দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ। প্রশিক্ষণ শুভ উদ্ভোধন করেন জামালগঞ্জ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম চৌধুরী বিন বারি। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন পিএফজির জেলা সমন্বয়কারী মিছবাহ উদ্দিন, সুনামগঞ্জ জেলা পিএফজির উপদেষ্টা মো: নুরুল হক আফিন্দী, পিএফজি ও জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী মোহাম্মাদ আলী,প্রশিক্ষক, দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ এর সুখময় পাল, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ সিলেট অঞ্চলের হিসাব রক্ষক অফিসার কুদরত পাশা, ইয়ুথ মোবিলাইজেশন অফিসার দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ এর আবু সাইদ প্রমুখ। এতে অংশ গ্রহণ করেন, ছাত্রলীগ, ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থী বৃন্দ।