ধর্মপাশা ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
প্রকাশিত: ১:৫৫ অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২৩
ধর্মপাশা প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশায় ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
১৭ জানুয়ারি মঙ্গলবার সকাল ১১ টায় বিদ্যালয় প্রাঙ্গণে এস.এম.সি কমিটির সভাপতি আঃ আজিজ চৌধুরীর সভাপতিত্বে উৎসব মুখর পরিবেশে এই অনুষ্ঠান শুরু হয়।
পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী সাবরিনা হক তানহা’র উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস। এছাড়া এসএমসি কমিটির সদস্য গোলাম সোবহানি পিকে,যুবলীগের সাধারণ সম্পাদক এডভোকেট একরাম হোসেন,মোহন চৌধুরী, অভিভাবকবৃন্দ ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠান সুন্দরভাবে সম্পন্ন করায় সকলকে ধন্যবাদ জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজমুল হায়দার।