তরং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক উস্তার আলী আখঞ্জীর ইন্তেকাল
প্রকাশিত: ৯:১২ পূর্বাহ্ণ, আগস্ট ২৮, ২০২৬
তাহিরপুর প্রতিনিধি:
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ১নং শ্রীপুর উত্তর ইউনিয়নের তরং গ্রামের বাসিন্দা ও তরং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক উস্তার আলী আখঞ্জী আর নেই। তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
উস্তার আলী আখঞ্জী দীর্ঘদিন শিক্ষকতা পেশায় নিয়োজিত থেকে এলাকার অসংখ্য শিক্ষার্থীকে শিক্ষার আলোয় আলোকিত করেছেন। তিনি শুধু পাঠ্যবইয়ের জ্ঞানই দেননি, শিক্ষার্থীদের নীতি-নৈতিকতা, সততা ও আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার পথও দেখিয়েছেন।
একজন স্নেহশীল, আদর্শ ও শ্রদ্ধেয় শিক্ষক হিসেবে সাবেক শিক্ষার্থীদের কাছে তাঁর বিশেষ অবস্থান ছিল। তাঁর মৃত্যুতে সাবেক শিক্ষার্থী, সহকর্মী, এলাকাবাসীসহ সর্বস্তরের মানুষের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর সাবেক শিক্ষার্থীরা শোক প্রকাশ করে মরহুমের রুহের মাগফিরাত কামনা করছেন।
মহান আল্লাহ তাআলা মরহুম উস্তার আলী আখঞ্জীকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি ও তৌফিক দান করুন। আমিন।