শিরোনাম

জামালগঞ্জে নওয়াগাঁও অষ্টগ্রাম ইসলামিয়া আলিম মাদ্রাসায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রকাশিত: ১১:৪০ পূর্বাহ্ণ, আগস্ট ১৯, ২০২৬

জামালগঞ্জে নওয়াগাঁও অষ্টগ্রাম ইসলামিয়া আলিম মাদ্রাসায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের জামালগঞ্জে নওয়াগাঁও অষ্টগ্রাম ইসলামিয়া আলিম মাদ্রাসার দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার মাদ্রাসার হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা ছাইফুল ইসলামের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মো. জাকির হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মাওলানা ফজলে রাব্বী খান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কালীপুর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা নূরুল ইসলাম, গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য রেজাউল করিম কাপ্তান, অভিভাবক সদস্য মো. শাহ আলম ও দাতা সদস্য মো. আব্দুল মোছাব্বির।

এ সময় আরও বক্তব্য দেন সহকারী অধ্যাপক মাওলানা হাবিবুর রহমান, মো. ফারুক রশিদ, সিদ্ধার্থ রঞ্জন আচার্য, প্রভাষক মাওলানা হাবিবুল্লাহ আছকির তালুকদার, আরবি প্রভাষক মাওলানা নূরুল আলম, সহকারী শিক্ষক সেলমগীর কবির, অভিভাবক মো. শিরীন আহমদ, হাফিজ সাইফুল ইসলাম উজ্জ্বল ও আজিজুর রহমানসহ অনেকে।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের এ সাফল্যে শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসী অত্যন্ত আনন্দিত ও গর্বিত। নিয়মিত অধ্যবসায়, শৃঙ্খলা এবং শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টার ফলেই এ সাফল্য অর্জন সম্ভব হয়েছে। ভবিষ্যতে শিক্ষার্থীরা যেন মেধার পাশাপাশি মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখতে পারে, সে জন্য শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।

বক্তারা সংবর্ধিত শিক্ষার্থীদের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মরহুম মাওলানা নূরুদ্দিন রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ