শিরোনাম

জিপিএ-৫ অর্জন করলেন সিকদার বংশের মেধাবী মুখ মুনতাসীর ফাহাদ ; ‘তাঁর স্বপ্ন বিসিএস ক্যাডার হওয়ার’

প্রকাশিত: ৫:২০ পূর্বাহ্ণ, আগস্ট ১১, ২০২৬

জিপিএ-৫ অর্জন করলেন সিকদার বংশের মেধাবী মুখ মুনতাসীর ফাহাদ ; ‘তাঁর স্বপ্ন বিসিএস ক্যাডার হওয়ার’

সুনামগঞ্জ প্রতিনিধি:  সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় সাফল্যের সঙ্গে জিপিএ-৫ অর্জন করেছে মেধাবী শিক্ষার্থী মুনতাসীর ফাহাদ সিকদার।

তার এই কৃতিত্বপূর্ণ ফলাফলে আনন্দ ও গর্বে ভাসছে তার পরিবার, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা। মুনতাসীরের এই সাফল্য শিকদার বংশের জন্যও গর্বের ও আনন্দের সংবাদ।
ছোটবেলা থেকেই মেধা, অধ্যবসায় ও নেতৃত্বগুণের পরিচয় দিয়ে আসা মুনতাসীর ফাহাদের ভবিষ্যৎ স্বপ্ন একজন বিসিএস ক্যাডার হয়ে দেশ ও মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করা। নিজের স্বপ্ন পূরণে সে ইতোমধ্যে লক্ষ্য স্থির করে এগিয়ে যেতে চায়।

মুনতাসীরের এই সাফল্যে তার মা-বাবা ও আত্মীয়স্বজন অত্যন্ত আনন্দিত ও গর্বিত। তারা মুনতাসীরের উজ্জ্বল ভবিষ্যৎ ও স্বপ্নপূরণের জন্য সবার কাছে আন্তরিকভাবে দোয়া ও শুভকামনা চেয়েছেন।
পরিবারের প্রত্যাশা, মুনতাসীর তার মেধা ও পরিশ্রমকে কাজে লাগিয়ে ভবিষ্যতে একজন সৎ, যোগ্য ও আদর্শ বিসিএস ক্যাডার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবে এবং দেশ ও মানুষের কল্যাণে কাজ করবে।

এ সংক্রান্ত আরও সংবাদ