রিপোর্ট: উজ্জীবক সুজন তালুকদার: প্রাথমিক শিক্ষা অধিদপ্তর পরিচালিত প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে সুনামগঞ্জের ছাতক উপজেলার তপোবন কিন্ডার গার্টেনের মেধাবী শিক্ষার্থী নুসরাত জাহান তাহরিমা।
সম্প্রতি প্রকাশিত ফলাফলে নুসরাত জাহান তাহরিমা ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে বিদ্যালয়, পরিবার ও এলাকাবাসীর মুখ উজ্জ্বল করেছে। তার এই কৃতিত্বে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শুভানুধ্যায়ীরা আনন্দ প্রকাশ করেছেন এবং তার উত্তরোত্তর সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, নুসরাত জাহান তাহরিমা একজন মেধাবী, পরিশ্রমী ও নিয়মিত শিক্ষার্থী। তার এ সাফল্য তপোবন কিন্ডার গার্টেনের জন্য গর্বের এবং অন্যান্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।জানা যায়, নুসরাত জাহান তাহরিমা ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নের চানপুর গ্রামের কৃতি শিক্ষার্থী। তার পিতা সার্জেন্ট মো. শাহাব উদ্দিন, বাংলাদেশ সেনাবাহিনীর একজন নন-কমিশন্ড অফিসার (এনসিও) এবং মাতা রুনি আক্তার নাহারা।এ অর্জনে এলাকাজুড়ে আনন্দের পরিবেশ বিরাজ করছে। স্থানীয় শিক্ষাবিদদের মতে, এ ধরনের সাফল্য শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি এবং শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।মেধাবী শিক্ষার্থী নুসরাত জাহান তাহরিমা সকলের কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেছে, যাতে ভবিষ্যতেও সে লেখাপড়ায় আরও সাফল্য অর্জন করে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখতে পারে