প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেল মেহরাব কায়সার মুবীন
প্রকাশিত: ৯:৫৬ পূর্বাহ্ণ, জুলাই ১২, ২০২৬
নিজস্ব প্রতিবেদক: প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রকাশিত ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলে সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার মধ্যতাহিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মেহরাব কায়সার মুবীন ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে।
প্রকাশিত ফলাফল অনুযায়ী, মেহরাব কায়সার মুবীনের রোল নম্বর ৬৩০৫৬৪৪। তার এই গৌরবময় সাফল্যে বিদ্যালয়জুড়ে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। শিক্ষক-শিক্ষিকা, সহপাঠী, অভিভাবক এবং এলাকাবাসী তাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
এ অর্জনের পেছনে বিদ্যালয়ের শিক্ষকদের আন্তরিক দিকনির্দেশনা এবং পরিবারের সার্বক্ষণিক সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে জানা যায়।
এদিকে, মেহরাব কায়সার মুবীনের বাবা-মা সন্তানের এই সাফল্যে মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করেন এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সকল শিক্ষক-শিক্ষিকা ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তারা তাদের সন্তানের জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন, যাতে ভবিষ্যতেও সে দেশের একজন আদর্শ ও সুনাগরিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে।