সাচনা বাজার ইউপি নির্বাচন ঘিরে সরগরম মাঠ: চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী কামরান হাসান আফিন্দী
প্রকাশিত: ২:০৮ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০২৬
নিজস্ব প্রতিবেদক: আসন্ন সাচনা বাজার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে এলাকায় ইতোমধ্যেই নির্বাচনী আমেজ বিরাজ করছে। সম্ভাব্য প্রার্থীদের আনাগোনায় সরগরম হয়ে উঠেছে স্থানীয় রাজনৈতিক অঙ্গন। এরই ধারাবাহিকতায় চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে প্রচার-প্রচারণায় নেমেছেন কামরান হাসান আফিন্দী। জনসংযোগ ও গণমুখী কার্যক্রমের মাধ্যমে তিনি ইতোমধ্যে এলাকাবাসীর দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছেন। বিভিন্ন স্থানে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করে তিনি তাদের সুখ-দুঃখের কথা শুনছেন এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরছেন। কামরান হাসান আফিন্দী বলেন, রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত মানুষের কল্যাণ নিশ্চিত করা। আমি নির্বাচিত হলে সাচনা বাজার ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়ন, সেবা ব্যবস্থার মানোন্নয়ন এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করবো। তিনি আরও জানান, এই লক্ষ্য বাস্তবায়নে তিনি এলাকাবাসীর দোয়া, ভালোবাসা ও সর্বাত্মক সমর্থন প্রত্যাশা করছেন।