ছাতকে বাংলাদেশ স্কাউটসের ডে-ক্যাম্পের উদ্বোধন ও পুরস্কার বিতরণী
প্রকাশিত: ৬:৫৫ পূর্বাহ্ণ, এপ্রিল ১৪, ২০২৬
ছাতক প্রতিনিধি: ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ স্কাউটস, ছাতক উপজেলার উদ্যোগে একদিনব্যাপী ডে-ক্যাম্পের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ডে-ক্যাম্পের উদ্বোধন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, ছাতকের একাডেমিক সুপারভাইজার সোয়েব আহমদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং ছাতক উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আতাউর রহমান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক উপজেলা স্কাউটের কমিশনার ও নাদামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমান এবং সহকারী কমিশনার, ছাতক উপজেলা স্কাউট ও ছাতক ইউনিয়ন এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কামাল উদ্দিন।এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা স্কাউটের কমিশনার মোঃ শাহজাহান মিয়া, ছাতক উপজেলা স্কাউটের সম্পাদক আফরোজ আলী, স্কাউট লিডার মোহাম্মদ কবিরুল ইসলাম, কোষাধ্যক্ষ পংকজ দত্ত, কাব লিডার জমির হোসেন এবং যুগ্ম সাধারণ সম্পাদক খালিদুর রহমান মানিকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
ডে-ক্যাম্পে ছাতক উপজেলার ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের স্কাউট দল অংশগ্রহণ করে বিকেলে পুরস্কার বিতরণ করেন উপস্থিত অতিথিবৃন্দ। এ সময় বিভিন্ন প্রতিষ্ঠানের সম্মানিত প্রধান শিক্ষক, ইউনিট সভাপতি, ইউনিট লিডার ও সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত থেকে ক্যাম্পকে প্রাণবন্ত করে তোলেন।অনুষ্ঠানে উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা ও উৎসাহ প্রদানের জন্য ছাতক উপজেলা স্কাউটের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো