ছাতকে এসপিপিএম উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
প্রকাশিত: ৫:১৪ অপরাহ্ণ, এপ্রিল ১১, ২০২৬
ছাতক প্রতিনিধি: ছাতকের এসপিপিএম উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ এপ্রিল) সকালে বিদ্যালয় মাঠে দিনব্যাপী এ আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন। তিনি সকালে বিদ্যালয়ে পৌঁছালে শিক্ষকবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানান।এ সময় স্কাউট, বিএনসিসি ও গার্লস ইন স্কাউটের তিনটি সুসজ্জিত দল এবং একটি ব্যান্ডদল মনোমুগ্ধকর কুচকাওয়াজের মাধ্যমে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিদের অভিবাদন জানায়। পরে প্রধান অতিথি জাতীয় পতাকা উত্তোলন করেন এবং লাল, নীল ও সবুজ দলের শিক্ষার্থীদের আকর্ষণীয় স্টল পরিদর্শন করেন।আলোচনা সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিদ্যালয়ের উন্নয়নে তিনি অতীতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। তিনি বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের চারতলা পর্যন্ত কাজ সম্পন্ন, পুরাতন ভবনের তৃতীয় তলায় টিনশেড নির্মাণ এবং মাঠ ভরাট কাজের আশ্বাস দেন।এছাড়া তিনি কমনরুম সংস্কারের জন্য ৫০ হাজার টাকা, বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়নে ৩০ হাজার টাকা এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার জন্য ২০ হাজার টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ছালেক মিয়া এবং স্বাগত বক্তব্য প্রদান করেন তিনিই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম,ছাতক পৌর বিএনপির আহবায়ক শামছুর রহমান শামছু, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ফজলুল করিম বকুল, যুগ্ম আহবায়ক শাহ শফিকুল আলম মতি, যুগ্ম আহবায়ক মোশাররফ হোসেন,পৌর বিএনপির যুগ্ম আহবায়ক,সাবেক কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন,ছাতক সদর ইউনিয়ন মল্লিকপুর মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক কামাল উদ্দিন, শাহজালাল উচ্চ বিদয়ালয়ের প্রধান শিক্ষক শংকর কুমার দাস,বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি রাসেল মাহমুদ,উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য কয়েছ আহমেদ,পৌর যুবদলের আহবায়ক খায়ের উদ্দিন, পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য তানিমুল ইসলাম, রাসেল তালুকদার,পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবুল হোসেন,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ফয়জুল আহমদ পাবেল,বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক অঞ্জন কুমার দাস,সিনিয়র শিক্ষক মাহবুব হোসেন,বিলাল আহমদ,তমাল কুমার পোদ্দার,আশীষ চৌধুরী,আহসান হাবীব,কাজল চন্দ্র দাস,একরাম উদ্দিন,নাসিমা আক্তার, নিপা রানী পাল,সুমিত্রা নন্দী,মিজানুল হক,স্থানীয় আলা উদ্দিন,জসীম উদ্দিন, সুহেল আহমদ,শফিক মিয়া,শাহেদ ইয়াসিন তুর্য রায়,রাফি আহমদ প্রমুখ।