শিরোনাম

ছাতকে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে বোর্ডের কলেজ পরিদর্শক নজরুল ইসলাম

প্রকাশিত: ৭:৫৩ পূর্বাহ্ণ, এপ্রিল ৮, ২০২৬

ছাতকে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে বোর্ডের কলেজ পরিদর্শক নজরুল ইসলাম

ছাতক প্রতিনিধি:. ছাতকের বিভিন্ন এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন নজরুল ইসলাম, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটের কলেজ পরিদর্শক।

৬ এপ্রিল (সোমবার) তিনি পরিদর্শন টিমসহ পাইগাঁও কেন্দ্র ও আলহাজ্ব আয়াজুর রহমান উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন।
এছাড়া ৭ এপ্রিল (মঙ্গলবার) গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্র, ছাতক সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রসহ অন্যান্য পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
একই দিনে তিনি গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ-এও পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন।
পরিদর্শনকালে তিনি কেন্দ্রগুলোর সার্বিক পরিবেশ ও ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন।
এদিকে পরীক্ষা কেন্দ্রগুলো পরিদর্শন করায় পরিদর্শক টিমের সম্মানিত সদস্যদের প্রতি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ অভিনন্দন জানান।

এ সংক্রান্ত আরও সংবাদ