সুনামগঞ্জ জেলা নির্মাণ শ্রমিক সমাজ কল্যাণ সংগঠনের ঈদ পুনর্মিলনী ও জরুরি সভা অনুষ্ঠিত
প্রকাশিত: ৯:১৬ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০২৬
সুজন তালুকদার,ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জ জেলা নির্মাণ শ্রমিক সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) ছাতকের গোবিন্দগঞ্জ পয়েন্টে সংগঠনের (রেজি নং ৬৫০/২০০৩) কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি মুহিবুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুজন মিয়ার পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহ-সভাপতি আনা মিয়া, অর্থ সম্পাদক জামাল আহমদ, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম আলী এবং সহ-সাধারণ সম্পাদক জামিল হোসেন।
সভায় উপস্থিত ছিলেন সহ-সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন শাহীন, প্রচার সম্পাদক আব্দুল হান্নান, সহ-প্রচার সম্পাদক ইরফান আলী, সমাজ কল্যাণ সম্পাদক সাজন মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক অলি মিয়া, সহ-সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক অনিল কান্ত দাস, দপ্তর সম্পাদক আব্দুন নূর এবং কার্যকরী সদস্য মিসকাত হোসেন, নুর আলী, আহমদ আলী, ইদুল মিয়া ও শুকুর আলীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনা সভায় সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মতবিনিময় করা হয়। পাশাপাশি শ্রমিকদের কল্যাণে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।